স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বালিয়াঘাট সীমান্তের নতুন বাজার থেকে ৩৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আক্কাছ মিয়া (৩৫) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মৃত সফর আলীর ছেলে। বুধবার দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্তের নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইমানের নেতৃত্বে পুলিশ আক্কাছ মিয়াকে আটক করে। পরে ইয়াবাসহ আটককৃত আসামী আক্কাছ মিয়াকে তাহিরপুর থানায় সোর্পদ করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক আক্কাছ মিয়ার বিরোদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net