স্টাফ রিপোর্টার ::
৭ম বর্ষপূর্তি উপলক্ষে ইনডিপেনডেন্ট টেলিভিশন সারাদেশের প্রতিনিধিদের মধ্যে সেরা দশজনকে নির্বাচিত করেছে। এর মধ্যে চতুর্থ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাকির হোসেন। শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঢাকা অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান নির্বাহী এম সামছুর রহমান-এর কাছ থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করেন জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মহিউদ্দিন, প্রধান বার্তা স¤পাদক মামুন আব্দুল্লাহ।
সাংবাদিক জাকির সেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net