স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পাঠাগারে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সংগঠনের সদস্য সচিব সাংবাদিক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনসভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, এডভোকেট সালেহ আহমেদ, সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম, নরেন ভট্টাচার্য্য ও মানবেন্দ্রকর।
সভায় সংগঠনকে গতিশীল করে মুক্তিযুদ্ধের পক্ষের তরুণপ্রজন্মকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কাজ পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net