স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের কৃষক ও কৃষির উন্নতির লক্ষ্যে গঠিত সুনামগঞ্জের 'হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদ’ ৫ দফা দাবিতে শুক্ববার জগন্নাথপুরের কলকলি বাজারে মতবিনিময় সভা করেছে। এ বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে উপজেলা থেকে ৩ জন প্রতিনিধি নিয়ে 'কৃষক সমিতি' সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে জগন্নাথপুর ও ছাতকের কৃষক নেতাদের উপস্থিতিতে কলকলি বাজারের রেইনট্রি তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দাবিনামা ও লিফলেট বিতরণ করেন জেলার নেতারা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও সংগঠনের সদস্যসচিব চিত্তরঞ্জন তালুকদার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ছাতকের কৃষক নেতা আকলুস মিয়া, আবুল খায়ের, রফিক মিয়া, কামাল মিয়া, মনশদ মিয়া, জগন্নাথপুরের কৃষক নেতা প্রাণেশ দেবনাথ, রফিকুল ইসলাম, হাজী সামছুদ্দিন প্রমুখ।
সভায় সুনামগঞ্জের জনগুরুত্বপূর্ণ ৫টি দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net