স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক যুবক। শুক্রবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার মাইজবাড়ি মরানদীতে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌর শহরের মল্লিকপুরের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য প্রয়াত আনিস চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী (৩৩) একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সুরমা নদীতে বেড়াতে যায়। এসময় সঙ্গে ছিল তার বন্ধু শফিক মিয়া। বিকেল সাড়ে চারটার দিকে শহরতলির মাইজবাড়ি এলাকায় সুরমা নদী সংলগ্ন মরা নদীতে গিয়ে হঠাৎ নৌকাটি ডুবে যায়। সাতার না জানা রাজীব ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার বন্ধু শফিক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সদর থানার এসআই পাভেল বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে এসে দেখি নৌকাটি ডুবে আছে। স্থানীয়রা আহত ও নিহত যুবককে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net