স্টাফ রিপোর্টার::
২০১৮ সনের এইচএসসি পরীক্ষায় সুনামগঞ্জের ছাতক উপজেলার আজমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। প্রতিষ্ঠানটি থেকে ২১জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন কলেজ শাখায় কোন শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের সবাই অকৃতকার্য হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ফলাফল প্রকাশ করে মন্ত্রণালয়।
জানা গেছে এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ৫৫ প্রতিষ্টানের কেউ পাশ করেনি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net