সিলেট প্রতিনিধি::
সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরো অর্ধশত।
রবিবার দুপুরে দক্ষিণ সুরমার লালাবাজার ও সাতমাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহবুবুল আলম (৩০) লালাবাজার সাত মাইল এলাকার আসক আলীর পুত্র ও কাজল পাত্র ( ৪৫) জৈন্তাপুর উপজেলার ঠাকুরমাঠি আমল পাত্রের পুত্র। আহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক আহমদ জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net