স্টাফ রিপোর্টার
তাহিরপুর সীমান্ত থেকে ৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীর নাম নুরুল হক (৪০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী পুটিয়া গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বৃহস্পতিবার রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এ এস আই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ট্যাকেরঘাট স্মৃতিসৌধ এলাকা থেকে থাকে ৭ বোতল ভারতীয় মদ সহ হাতে নাতে আটক করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, নুরুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ মদ সহ আটক করেছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net