স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের রঙ্গারচর এলাকা থেকে একটি বিদেশি রিভলভারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কান্দিগাও গ্রামের মইনুলের দোকানের পাশ থেকে আব্দুল গণি নামের ওই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে তাকে পুলিশের কাছে হস্থান্তর করেছে র্যাব।
র্যাব-৯ সূত্রে জানা গেছে আব্দুল গণি অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতে নাতে আটক করে। আব্দুল গণি রঙ্গারচর ইউনিয়নের রংপুর গ্রামের মৃত চমক আলীর ছেলে। বৃহষ্পতিবার দুপুরে র্যাব তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্থান্তর করেছে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, র্যাব অস্ত্রসহ এক আসামীকে আমাদের কাছে হস্থান্তর করেছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net