তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে নিজ বসতঘর থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট সড়কপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আক্তার হোসেন বিশ^ম্ভরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মত আক্তার হোসেন সোমবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকাল ১১ টা সময় পেরিয়ে গেলেও তার সাড়া শব্দ না পেয়ে ডাকতে থাকেন। কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন দেখেন বসতঘরের চৌকাটে ঝুলে আছে তার লাশ। এ ঘটনায় পরিবারের লোকজন কান্নাকাটি ও হাউমাও শুরু করলে প্রতিবেশিরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাহিরপুর থানার এস আই নবী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে আক্তার হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে আতœহত্যার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানোর ব্যাবস্থা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net