স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যের হিথ্রোর সন্নিকটে বম্বে ডাইনিং নামের উন্নত রেস্টুরেন্টের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নূরুল হুদা মুকুট। বম্বে ডাইনিং নামের অত্যাধুনিক এই হোটেলটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক ফরহাদ আহমদের মালিকানাধীন প্রতিষ্ঠান। হোটেলটির উদ্বোধন শেষে নূরুল হুদা মুকুট বাঙ্গালি কমিউনিটির উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গতকাল বৃহষ্পতিবার তিনি স্বনামধন্য খাবারের এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
লন্ডন হিথ্রোর নিকটবর্তী বম্বে ডাইনিং নামে অত্যাধুনিক উন্নত ও মনোরম পরিবেশে খাবারের রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন ছিলেন রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী ফরহাদ আহমদ,লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী সহ সেখানকার রাজনৈতিক ও ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net