দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩ঘটিকায় দিরাই প্রেসক্লাবের সামন থেকে আর্জেন্টিনা সমর্থক উজ্জল মিয়া, উজ্জল চৌধুরী, নুরুল আমিন সরদার ও মান্না তালুকদার লিমন’র নেতৃত্বে অর্ধ শতাধিক মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্র বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশ গ্রহণ করেন, অজিত রায়, শাওন মিয়া, বিপ্লব মিয়া, সজীব মিয়া, শহিবুর মিয়া, তাজবীর মিয়া, রাজীব রায়, চয়ন মিয়া, রতন সুত্রধর, টিটু চন্দ্রসহ শতাধিক সমর্থক।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net