দিরাই প্রতিনিধি::
দিরাইয়ে মনি-মেলা খেলাঘর আসর’র প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত সমীর রায় স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২ঘটিকায় মনি-মেলা খেলাঘর আসর’র উদ্যোগে থানা রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে এ শোক র্যালি বের হয়। র্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সংগঠনের আহ্বায়ক প্রশান্ত সাগর দাস’র নেতৃত্বে অনুষ্ঠিত শোকর্যালিতে অংশ গ্রহণ করেন দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমান লিটন, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, শিক্ষক স্বদেশ তালুকদার, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, প্রেসক্লাব সদস্য জাকারিয়া হোসেন জুসেফ, ইউপি সচিব শুভ দাস, সংগঠনের সদস্য প্রদীপ দে, দেলোয়ার হোসেন, আফাজ মিয়া, নান্টু দাস, হরিধন দাস, অর্পণা সুত্রধর প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net