স্টাফ রিপোর্টার::
বাংলাদেশের প্রথম মহিলা সলিসিটর হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সিনিয়র জেলা জজ জেসমিন আরা বেগম। এর আগে তিনি কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। জেসমিন আরা বেগম দীর্ঘ প্রায় একত্রিশ বছর সুনামের সঙ্গে বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও সিলেটের জাজশিপসহ প্রশাসনিক ট্রাইব্যুনালেও দায়িত্ব পালন করেন। তার বিচারিক জীবনে আলোচিত অনেক রায় দিয়েছেন তিনি।
সুনামগঞ্জ বারের প্রথম মহিলা আইনজীবী জেসমিন আরা বেগম শহীদ বুদ্ধিজীবী সুনাওর আলীর কন্যা। বিসিএস ১৯৮৫ ব্যাচে তিনি বিচার বিভাগে যোগদান করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিসহ আইনে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। তিনি সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়েও আইন বিষয়ে স্নাতকোত্তর পাঠগ্রহণ করেন।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক এর সহধর্মিনী তিনি। পুত্র মোহাম্মদ কাজিম ইবনে সাদিক এবং কন্যা মাসতুরা তাসনিম সুরমাকে নিয়ে তাঁদের সংসার।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net