স্টাফ রিপোর্টার, তাহিরপির::
সুনামগঞ্জের তাহিরপুরে সাবেক ইউপি সদস্য মুর্শিদ মিয়া ওরফে মোর্শেদ (৪৫) কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির টহল দল তাকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতারকৃত মুর্শিদ উপজেলার বড়দল উওর ইউনিয়নের চরগাঁও গ্রামের মৃত আবদুল আলীর পুত্র ও সাবেক ইউপি সদস্য।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কাুিন্ত ধর জানান, ইতিপুর্বে মুর্শিদের বিরুদ্ধে থানায় ভারতীয় মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে, অন্যান্য মাদক ব্যবসায়ীদেরও গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net