মোঃ উস্তার আলী:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাজ ইউনিয়নের বাংলাবাজার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক অরুন কুমার মহাপাত্র গত রাত সাড়ে ৯টায় ঢাকা হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি ২সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণিগ্রাহী রেখে যান। প্রধান শিক্ষক অরুন কুমার মহাপাত্রর মৃত্যুতে শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইনছান মিঞা, সাধারণ সম্পাদক নজির উদ্দিন আহমদ, জেলা মাল্টিমিডিয়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাাদক মোঃ শওকত আহমদ, কোষাদক্ষ মোঃ উস্তার আলী, উপজেলা শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফররুখ আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক শামসুল আলম রাসেল, সহ-সভাপতি মোঃ দিরোয়ার হোসেন, আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কোষাদক্ষ আবুল কাশেম আজাদ, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, শিক্ষক নেতা শামসুদ্দিন, দিলোয়ার হোসেন, শাহ আলমসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net