জাকির হোসেন, বিশ্বম্ভরপুর::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আগামী কাল রবিবার ১৪ ই আগস্ট বিশ্বম্ভরপুর উপজেলায় প্রস্তুতিসভা আহ্বান করা হয়েছে। আগামিকাল রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উপজেলার সকল সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক ।
আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক বলেন, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালন উপলক্ষে আমরা এবার সাংগঠিনকভাবে বিশেষ উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠান সফল করতে আওয়ামী অংগ সংঘঠনের প্রতিটি কর্মী আন্তরিকভাবে কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net