জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে স্থানীয়দের তথ্যর ভিত্তিতে জামালগঞ্জের সুরমা নদী এলাকা থেকে মৃত দেহটি উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সুরমা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে জনতা পুলিশকে খবর দেন। জামালগঞ্জ থানার এস আই জয়নাল আবেদীন সত্যতা স্বীকার করে বলেন, জামালগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। তবে কেউ তার নাম ঠিকানা জানতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net