স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার প্রিয় মুখ কবীন্দ্র চক্রবর্তী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি উকিলপাড়াস্থ অনাবিল ৩৬ নম্বর বাসায় বার্ধক্যজনিক রোগে ভোগে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা গেছেন। তার বড় ছেলে কণক চক্রবর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কবীন্দ্র চক্রবর্তীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার সন্ধ্যায় ধোপাখালি শ্মশানকালী মন্দিরে তার শেষ কত্যৃ সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net