
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সীমান্তে চিনাকান্তি ও টেকেরঘাট বিউপির টহল দল পৃথক অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ, ৮৪০ প্যাকেট নাসির বিড়ি ও একটি ভারতীয় মোটর সাইকেল আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার ২০০টাকা। টেকেরঘাট বিজিবির সুবেদার আনিসুর রহমানের নেতৃত্বে টহল দল শনিবার রাত ১২টায় টেকেরঘাট থেকে ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করে। চিনাকান্দি বিউপির নায়েব সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে টহল দল রবিবার সকাল সাড়ে ৭টায় গোলাগাও নামক স্থান থেকে ১ টি সাইকেলসহ ৮৪০ প্যাকেট নাসির উদ্দিন বিড়ি আটক করে। তবে দুটি অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net