স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা ছাত্র দলের ১০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সস্পাদক স্বাক্ষরিত কমিটিতে সভাপতি করা হয়েছে রায়হান উদ্দিনকে। সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাবিবুর রহমান হাবিবকে।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি আবুল কালাম আজাদ, লিপসন খান ও ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সস্পাদক শাহ ইউসুফ ফরহাদ, আজিজুর রহমান সৌরভ ও সাদিকুর রহমান স্বপন।
কমিটিতে একই বলয়ের নেতৃবৃন্দ স্থান পেয়েছে বলে বঞ্চিতদের অভিযোগ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net