অনলাইন::
এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতকে এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি দিয়ে বিমান বাহিনী প্রধান নিয়োগ দিয়েছে সরকার।
মাসিহুজ্জামানকে আগামী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা ১২ জুন থেকে কার্যকর হবে। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, জিডি(পি) কে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পদে নিয়োগ করা হয়েছে।
মাসিহুজ্জামান সেরনিয়াবাত এয়ার চিফ মার্শাল আবু এসরারের স্থলাভিষিক্ত হবেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net