স্টাফ রিপোর্টার::
অকালেই সবাইকে ছেড়ে চলে গেলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছত্তার (৫৭)। দুইদিন লাইফ সাপোর্টে থাকার পর শনিবার সকালে সিলেটের নূরজাহান ক্লিনিকে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। অধ্যক্ষ আব্দুছ ছত্তার মৃত্যুকালে দুই মেয়ে ও স্ত্রী রেখে মারা যান। শনিবার বাদ এশা সিলেট দরগাহে নামাজে যানাজা শেষে তাকে দরগাহ গোরস্তানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোকাহত সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। গুণী এই শিক্ষকের অকাল প্রয়াণে শোক জানিয়েছেন সুনামগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানসহ সুধীজন। তারা মরহুমের আতœার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুম আব্দুছ ছত্তার ছাতকের নোয়ারাই এলাকার সন্তান। ৭ম বিসিএসের এই কর্মকর্তা ১৯৮৭ সালের ছাতক ডিগ্রি কলেজে অধ্যাপনার মধ্য দিয়ে শিক্ষাবিভাগে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি কক্সবাজার সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভী বাজার সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি প্রগতিশীল ও বিজ্ঞানমনষ্ক হিসেবে পরিচিত ছিলেন। আজীবন প্রগতির পক্ষে তিনি সোচ্চার ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net