স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিট আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক ( যুগ্ম সচিব) মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী-এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.এমরান হোসেন, বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল হাকিম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও সহকারি উপ-পরিচালক ডা. ননীভূষণ তালুকদার। উক্ত কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ নিরাপদ প্রসব নিশ্চিতকরণে একটি উপস্থাপনা তুলে ধরেন ডা.এবিএম শামসুদ্দিন আহমেদ প্রোগ্রাম ম্যানেজার ঢাকা। তাঁর উপস্থাপনায় তিনি বিভিন্ন তথ্যাদি সর্ম্পকে অবহিত করেন। বিশেষত: জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা এবং ইউনিয়ন স্বাস্থ্যও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় তাঁদের ভূমিকা ও গুরুত্বের উপর বিশেষ জোর দেন। বক্তারা, কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার বিষয়ে গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় আরো বেশি মা যাতে প্রসব সেবাসহ অন্যান্য সেবা সহজে পেতে পারেন সেদিকেও গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net