স্টাফ রিপোর্টার::
আইনশৃঙ্খলা ও মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীকে নেলসন ম্যান্ডেলা স্বর্ণ পদক প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতি সোসাইটি ও বিশ্ববঙ্গ সোসাইটি বিশিষ্টজনদের এ সম্মাননা প্রদান করে।
বিশ্ববঙ্গ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মোঃ শাখায়াত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস সেন্সেলর প্রফেসর ডা.মোঃ শহীদুল্লাহ সিকদার। মূল প্রবন্ধ পাঠ করেন,জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ রমজান আলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরীর হাতে সম্মাননা পদক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net