স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে সদর থানা পুলিশ ৪৮ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের তেঘরিয়া সরকারি পুকুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হক শহরের লম্বাহাটি এলাকার মাহতাব আলীল ছেলে।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যাবসায়ী আব্দুল হককে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।
এদিকে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, মাদক বিরোধী অভিযানে সোমবার রাতে সুনামগঞ্জে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বেশিরভাগই ইয়াবা ব্যবসায়ী।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net