তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন তাহিরপুর উপজেলা কৃষকলীগ আহবায়ক আলহাজ¦ জিল্লুর রহমান, যুগ্ম-আহবায়ক খসরু ওয়াহিদ চৌধুরী, জুলহাস মল্লিক, রাসেল আহমেদ ও খোকন আহমেদ।
১ মাস মেয়াদী বড়দল উত্তর ইউনিয়ন কৃষকলীগের কমিটিতে আহবায়ক মনোনীত করা হয়েছে দিলোয়ার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আব্দুল আলী, আলী আক্কাছ, উজ্জ্বল মিয়া কে মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net