স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রগতিলেখক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সন্ধ্যায় জামাইপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণসভায় বক্তারা প্রগতি, মুক্তচিন্তা ও বিজ্ঞান চর্চায় চর্চা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি মাধব রায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানব চৌধুরী, চন্দর কুমার রায়, ইকবাল কাগজী, নির্মল ভট্টাচার্য্য, এনামুল কবির, জাহাঙ্গীর আলম, শামস শামীম, বেলাল আলী প্রমুখ।
সাধারণ সভায় সংগঠনের পক্ষ থেকে ত্রৈমাসিক সাহিত্যপত্র প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net