স্টাফ রিপোর্টার::
সিলেট শহর থেকে বন্ধুর গ্রামের বাড়ির পুকুরে সাতার কাটতে এসে ডুবে মারা গেছে এক যুবক। বুধবার দুপুরে জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক আবির হোসেন (২১) সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুবাজপুর গ্রামের হাজী আতাউর রহমানের ছেলে সাজিদুর রহমানের বন্ধু আবির হোসেন গত মঙ্গলবার সিলেট শহর থেকে কুবাজপুর গ্রামে বেড়াতে আসেন। বুধবার দুপুর দেড়টার দিকে আবির হোসেন বন্ধুর বাড়ির পুকুরে নেমে সাতার কাটছিলেন। এসময় হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মিলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবির হোসেন বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। গতকাল বুধবার পুকুরে সাতার কাটতে নেমে তিনি মারা গেছেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net