স্টাফ রিপোর্টার::
দুবাইয়ের সারজায় নির্মাণাধীন ভবন থেকে কাজ করার সময় পড়ে মারা গেছেন সুনামগঞ্জের এক যুবক। ১৩ মে দুপুরে তিনি মিারা যান। বাহা উদ্দিন (৩৫) নামের ওই তরুণ সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুড়ারবন্দ গ্রামের বাসিন্দা। মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছার পর শোকে স্তব্দ হয়ে গেছে পরিবার।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মুড়ারবন্দ গ্রামের দরিদ্র মো. নূরুল হক প্রায় ১০ বছর আগে ছেলে বাহা উদ্দিনকে দুবাইয়ে পাঠান। তিন বছর আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। তার এক ছেলে রয়েছে। ২ ভাই তিন বোনের মধ্যে বাহা উদ্দিন সবার বড় ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আয়েই সংসার চলতো। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বিলাপ করছে পুরো পরিবার। বাহা উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, এ বিষয়ে কোন তথ্য পাইনি। আমাদের কাছে আসলে আমরা যথাযত কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনব।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net