ছাতক প্রতিনিধি::
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের ব্যক্তিগত গাড়ি চালক শামীম আহমদ (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার দুপুরে সিলেট-ঢাকা মহা সড়কের দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শামীম মিয়া ছাতক শহরের বৌলা গ্রামের গম্ভির মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেট কার চালিয়ে সিলেট আসার পথে দয়ামীর নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক শামীম মিয়া। স্থানীয় লোকজন খাদ থেকে গাড়ির গ্লাস ভেঙ্গে তাকে উদ্ধার করেন। এসময় চালকের আসনে শামীম বেল্ট বাধাঁ অবস্থায় ছিল।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যানের ভাতিজা ও ব্যক্তিগত সচিব কাওসার আহমদ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net