স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। আটকৃত যুবক অানু মিয়া এলাকার আবদুল আজিজের ছেলে।
রবিবার রাতে ডিবির ওসি কাজী মুক্তাদীর হোসেনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ বড়পাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও কারবারিকে আটক করে। ইয়াবাসহ তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবির ওসি কাজী মুক্তাদীর হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net