সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজারে ৯ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বরিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান। উপজেলার সাচনা বাজারে ভোক্তা অধিকার আইনে বরজু মিয়া ছেলে নুরুল হককে ২০০০ টাকা, নিকুঞ্জ সরকারের ছেলে স্বপন সরকারকে ১০০০ টাকা, রাতুল তালুকদারের ছেলে দুলন তালুকদারকে ২০০০ টাকা, আব্দুস ছাত্তারের ছেলে বাদশা মিয়াকে ১০০০ টাকা, মাধাই রায়ের ছেলে সজল রায়কে ১০০০ টাকা, আব্দুল মতিনের ছেলে আবুল কালামকে ৫০০ টাকা, রমিজ উদ্দিনের ছেলে মুক্তার আলীকে ৫০০ টাকা, গিরিন্দ্র করের ছেলে কৃষ্ণ করকে ১০০০ টাকা, আয়াত আলীর ছেলে আবু মুসাকে ৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামালগঞ্জ থানার এসআই আব্দুল কাদির, উপজেলার ভূমি অফিস সহকারি সন্তোষ কুমার তালুকদারসহ সংগীয়ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net