স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মাদ আবু তাহের জুয়েল এর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার দুপুরে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্টিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার সাধারণ মানুষও অংশ নেন। বক্তারা অবিলম্বে প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল কাদির, প্রভাষক কামরুল ইসলাম সবুজ, এর সঞ্চালনায়, প্রভাষক মনোব্রত চক্রবর্তী, শামীমা আক্তার, শিক্ষার্থী তামিম রহমান চৌধুরী, স্বাধীন খান, শাওন, স্বর্ণ দে, শ্রাবণী প্রমূখ।
বক্তারা বলেন, গত ১ ডিসেম্বর নিজ বাড়িতে এসে গ্রামের একটি সন্ত্রাসী গোষ্ঠী তাকে নির্মমভাবে খুন করে। এ ঘটনায় ১১ জনকে আসামী করে ধর্মপাশা থানায় হত্যা মামলা করা হলে পুলিশ মাত্র ৩জনকে গ্রেফতার করে। এখন অন্য ৮জন আসামী বাইরে থেকে পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা অবিলম্বে খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net