স্টাফ রিপোর্টার:
'আমার মাঝে তোমার লীলা হবে তাই তো আমি এসেছি এই ভবে’ প্রতিপ্রাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
মঙ্গলবার রাতে শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরুজ্জামান আহমেদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net