স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরে ধান মাড়াইয়ের সময় বজ্রপাতে নব কুমার দাস (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নবকুমার দাস উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্ধা।
নিহতের স্বজনরা জানান, উপজেলার ছায়ার হাওরে কান্দায় বোর ধান মাড়াই করছিলেন তিনি। এ সময় বজ্রপাতে আহত হন নব কুমার দাস। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাশবর্তী দিরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর নবকুমারকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শাল্লা থানার এস আই সাইফুল ইসলাম বলেন, বজ্রপাতে আহত কৃষক দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। নিহতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net