স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক নেতা ও যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফরহাদ আহমদের সুনামগঞ্জে আগমণ উপলক্ষে মিলন মেলায় মিলিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক ও বর্তমান ছাত্র নেতারা। শনিবার রাতে ফরহাদ আহমদের মালিকানাধীন আয়ান বাবা হোটেলের অফিস রুমে এই আড্ডায় মেতে ওঠেন তারা।
ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে অঙ্গিাকারবদ্ধ হন। তারা দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
আনন্দ আড্ডায় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. বুরহান উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সহসভাপতি সাজ্জাদুর রহমান লিমন, দ্বীপ, সৈয়দ আপন, কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, তৈয়বুর রহমান, রাহাত আহমদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, এহহান আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net