স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ কলেজে ৫ কোটি টাকা ব্যায়ে ‘মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন উজির মিয়া’ ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এর আগে তিনি গত ৩০ মার্চ গৌরবের মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছিলেন তিনি। আজ উদ্বোধনের মাধ্যমে কথা রেখেছেন প্রতিমন্ত্রী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শাহানা রব্বানী, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিপ্লব, জেলা পুলিশ সুপার বরকত উল্লাহ খান , মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net