স্টাফ রিপোর্টার::
‘কোটি যুবকের এক আওয়াজ, চাই শিক্ষা চাই কাজ’ প্রতিপাদ্যে সুনামগঞ্জে বাংলাদেশ যুব ইউনিয়ন সুনামগঞ্জ শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে শুক্রবার সকাল ১০টায় নারী নেত্রী কমেরড শীলা রায় সম্মেলনের উদ্ধোন করেন।
জেলা যুব ইউনিয়নের সভাপতি এনাম আহমেদের সভাপতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ, সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, খেলাঘর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন সেনরায়, এডভোকে মাসুক মিয়া, নারী নেত্রী জোনাকী জাহান, উদীচীর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সত্যজিত আচার্য্য চন্দন, আবু তাহের, মঈনুদ্দিন প্রমুখ। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে যুব ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net