স্টাফ রিপোর্টার::
সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ছাত্র লীগ নেতা রুহুল আমিন হৃদয়ের মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা থানার জানালার গ্লাসও ভাঙচুর করে। থানায় মামলা জমা দিতে এসে তার বিক্ষোভে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ১১টায় ওয়েজখালির দিকে যাওয়ার পথে বিজিবি ক্যাম্পের সামনে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় হৃদয়। এ ঘটনায় বিকেলে জেলা ছাত্র লীগ নেতৃবৃন্দ বিক্ষোভ করে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় হৃদয় মারা গেছে। এ নিয়ে তারা বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে বৈঠকও করেন। মঙ্গলবার হৃদয়ের স্বজন ও সমর্মীরা থানায় মামলা করতে এসে পুলিশের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়ে। তারা থানার গ্লাসও ভাঙচুর করে। পরে পুলিশ তাদের তাড়িয়ে দেয়।
সদর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, উচ্ছৃঙ্খল কিছু মানুষ এসে বিক্ষোভ করেছিল। পুলিশ তৎপর থাকায় তারা তেমন বিশৃঙ্খলা করতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net