রাজন চন্দ, তাহিরপুর
নবগঠিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারন সম্পাদক আশিকুর রহমান রিপন সহ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন শেষে সদর মধ্য বাজার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় দীর্ঘ প্রায় ২ যুগ পর সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের একটি সুন্দর কমিটি উপহার দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা আহছানুজ্জামান শোভন, আবুল কাশেম, রাজন চন্দ, নাজির হোসেন, আশ্রাউজ্জামান ইমন, ধীমান চন্দ, পথিক হাসান নবী, সাইদুর রহমান পাপলু, মোনায়েম শরীফ, নজির হোসেন, জাহিদ হাসান রুবেল, রুবায়েত আলম রুবেল, রোমান আহমেদ তুষা। এস এম ওয়াহিদ নুর, দেলোয়ার হোসেন রাজিব, এস কে সুলেমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net