স্টাফ রিপোর্টার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত তাহিরপুর উপজেলার ছাত্রছাত্রীদের সংগঠন ‘তাহিরপুর এসোসিয়েশন ’ সাস্ট এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে নৃবিজ্ঞান বিভাগের শাহ আলম রনি কে সভাপতি ও সমাজ বিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব অভিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সোমবার বিকেলে বিশ^বিদ্যালয় কেন্দ্রে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সহসভাপতি পদে আপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক দ্বীপ রায়, ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হোসাইন আখলাক, অর্থ সম্পাদক সজীৃব আহমদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ। ২০০২ সালে বিশ^বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তাহিরপুর এসোসিয়েশন সংগঠনটির জন্ম হয়। সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক আপন মিয়া এ কমিটি অনুমোদন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net