স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা গেছেন পুলিশ কনেস্টেবল ইমান আলী (২০)। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ সিলেট সড়কের শহিদ তালেব সেতুতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী কাভার্ড ভ্যানের ঘাতক চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাসিন্দা ঈমান আলী মাত্র এক বছর আগে পুলিশ বাহিনীর চাকুরিতে যোগ দেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুনাগঞ্জ থানার এসআই মীর হোসেন ও পুলিশ কনেস্টেবল ঈমান আলী থানা থেকে মোটর সাইকেল যোগে উপজেলার নোয়াখালি বাজারে যাওয়ার পথে শহিদ তালেব সেতু (আহসান মারা সেতু) তে তাদেরকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। দুজন ছিটকে পড়েন। স্থানীয়রা সদর হাসপাতালে তাদের দ্রুত প্রেরণ করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় ঈমান আলী মারা যান।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান কনেস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net