স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক সহসভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম চৌধুরী আর নেই। বুধবার রাতে আমেরিকয়ায় ভোর সাড়ে চারটায় বার্ধ্যক্ষনিত রোগে নিউইয়র্ক লিংকন হসপিটালে তিনি মারা যান। ব্যক্তিগত জীবনে তিনি নির্লোভ ও সৎ ছিলেন। তার মৃত্যুতে সুনামগঞ্জের বিভিন্ন অঙ্গনের লোকজন শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা আওয়ামী লীগ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শুক্রবার বাদ জুমআ জামাইকা মুসলিম সেন্টারে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net