সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বণিক সমিতির শোক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ শোক সভা অনুষ্টিত হয়। বাজারের বিশিস্ট ব্যবসায়ী ও বণিক সমিতির সহ সভাপতি মো. আব্দুল হান্নান এর মৃত্যুতে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। বণিক সমিতির সাধারন সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জহিরুল হক তালুকদার, উপজেলার শ্রমিকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সহ সাধারন সম্পাদক মারফত আলী, সাংগঠনিক সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, কোষাধ্যক্ষ স্বপন তালুকদার, দপ্তর সম্পাদক প্রনয় রায়, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন চিশতী, ব্যবসায়ী ও সদস্য আলাল উদ্দিন, মনসুর, মোখলেছুর, আতিকুর রহমান, ফারুক মিয়া, জিয়াউর রহমান, আরিফুল ইসলাম রনি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net