স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ বাড়িতে বজ্রপাতে সুহেল মিয়া (২৩) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে।
আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলার শ্রীরামসী আব্দুল্লাপুরে নিজ বাড়িতে বজ্রপাতে ওই শিক্ষার্থী নিহত হয়। সে আব্দুল্লাপুরের আদরিছ আলীর ছেলে।
শ্রীরামসী গ্রামের কলেজ ছাত্র তানজির আলম জানন, আজ দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে বজ্রপাতে সে নিহত হয়। তিনি আরও জানান সুহেল মদন মোহন কলেজের বাংলা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন।
জানা যায়, সুহেল ছিলেন মা-বাবার একমাত্র পুত্র সন্তান। তার আরও সাতটি বোন আছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net