স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী ২০১৯’ উদযাপন কমিটির উদ্যোগে আগামী বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জরুরি সভা অনুষ্ঠিত হবে। শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির সংশ্লিষ্টরা। সভায় অনুষ্টানকে সফল করার লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়েছে।
উল্লেখ্য ২০১৯ সালে ৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী ২০১৯ উদযাপন হবে। অনুষ্টানকে প্রাণবন্ত করতে ইতোমধ্যে দেশ বিদেশে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা প্রচারণা শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net