স্টাফ রিপোর্টার::
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় শোকদিবস যথাযত মর্যাদায় পালনের সিদ্ধান্ত হয়। অনুষ্টানে জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সে এ সভা অনুুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার, জেলা যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট আমিনুর রশীদ রনক, সবুজ কান্তি দাস, বাপ্পি রায়, ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক টিটু রঞ্জন তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net