অনলাইন ডেক্স::
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার মামলায় ১৯ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আজ সোমবার পাবনা থেকে তাঁদের গ্রেপ্তার করেন।
আবু বকর সাংবাদিকদের পুলিশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে শিক্ষানবিশ কনস্টেবল পদে যোগ দেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। ২০১২ সালে নিয়োগ পাওয়ার পর ওই ঘটনা প্রকাশ পেলে অনুসন্ধানে নামে দুদক। পরে ২০১৪ সালের নভেম্বরে সিরাজগঞ্জ থানায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। মামলায় চাকরি নেওয়া ২০ জনের সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়া ওই ২০ জনের বাবাকেও আসামি করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ১৯ পুলিশ সদস্য হলেন মো. আইয়ুব আলী, মো. কামরুল ইসলাম, আবদুল কুদ্দুছ শেখ, মো. আলী আব্বাছ, মোহাম্মদ আলী, মো. সবুজ মিয়া, মো. আবু হানিফ, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস, মো. সাইফুল ইসলাম, মো. হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, সুমন কুমার সরকার, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল আউয়াল, মো. আমিরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহেল রানা ও মো. সুমন আহম্মেদ।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net