অনলাইন:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাখো কণ্ঠে সারাদেশে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ একযোগে গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... ’।
আজ সোমবার সকাল ৮টা ৮ মিনিটে দেশের পাশাপাশি প্রবাসেও একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে নেয়া হয় এই উদ্যোগ। একযোগে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু জাতীয়স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে গেয়ে উঠেন 'আমার সোনার বাংলা... ’।
এর আগে সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : শামস শামীম, কার্যালয়: লৌকিক এন্ড শৌভিক ভবন, পাসপোর্ট অফিস রোড, মল্লিকপুর, সুনামগঞ্জ। মোবাইল: +৮৮০১৯১২১৩৪৯১৭, ইমেইল: shamsshamim1@gmail.com
© All rights reserved © 2019-2026 haor24.net